Saturday, August 30, 2014

রামপুরায় ভুয়া এসপি আটক


ঢাকা: রাজধানীর রামপুরা থেকে পুলিশ সুপার পরিচয়দানকারী নামে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম আজিজুল ইসলাম আরিফ (৪৫)।

বনশ্রীর আবাসিক এলাকার বি-ব্লকের ১০ নম্বর বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ আছে আরিফ দীর্ঘদিন ধরে নিজেকে এসপি পরিচয় দিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর জের ধরেই তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে পুলিশের সাবেক কনস্টেবল দাবি করলেও প্রমাণ হিসিবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

আটক আরিফের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে বলে জানান ওসি।

ব্রেকিংনিউজ/জেবি

No comments:

Post a Comment