Saturday, August 30, 2014

হাতিরঝিল থেকে তরুণ উদ্ধার

হাতিরঝিল থেকে তরুণ উদ্ধার

ঢাকা: রাজধানীর হাতিরঝিল ফ্লাইওভার থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় ১ তরুণকে উদ্ধার করেছ পুলিশ।

উদ্ধারকৃত তরুণের নাম সাইদুল বারী (২০)। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

পথচারীদের খবরের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়।

মগবাজার নয়াটোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, রাতে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ফ্লাইওভারের ওপরে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এরপর ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া সাইদুল বারীর বাবা মুঠোফোনে জানান, সাইদুল স্থানীয় একটি মাদ্রসার ছাত্র। গত ২৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এসআই বিল্লাল বলেন, সাইদুলের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি রমনা থানায় জানানো হয়েছে।

No comments:

Post a Comment